1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

ট্রেনে যতবার খুশি মাসে ৬০০ টাকায় ঢাকা যাতায়াত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য নতুন স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত ভাড়া আর প্রতিদিনের টিকিট সংগ্রহের ঝামেলা কমাতে কর্তৃপক্ষ চালু করেছে মাসিক ৬০০ টাকার বিশেষ টিকিট। এই একটি টিকিটেই একজন যাত্রী পুরো মাস যতবার ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন।স্বাভাবিক নিয়মে নিয়মে ট্রেনে একবার যাওয়ার ভাড়া ২০ টাকা। প্রতিদিন অফিসগামী একজন মানুষের যাওয়া–আসায় খরচ পড়ে ৪০ টাকা। মাস শেষে দাঁড়ায় ৬০০ টাকা। বিপরীতে বাসে একই পথে ভাড়া ৫০ টাকা আসা-যাওয়া ১০০ টাকা খরচ, সেই হিসাবে মাসিক খরচ পৌঁছে যায় প্রায় তিন হাজারে। অর্থাৎ রেলওয়ের এই মাসিক টিকিট নিয়মিত যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে। কিন্তু, এ সুবিধার কথা জানেন না অনেকেই। ফলে প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন বহু যাত্রী।চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী বিশেষ মাসিক টিকিট নিয়েছেন। তার মতে, তথ্যটি সঠিকভাবে ছড়িয়ে পড়লে এই সংখ্যা দ্রুত বাড়বে।তিনি বলেন, কেউ ৬০০ টাকা দিয়ে টিকিট কেটে মাসে কম ভ্রমণ করলেও লোকসান হওয়ার সুযোগ নেই। নিয়মিত যাত্রী আব্দুস সালাম এই সুবিধাকে স্বাগত জানালেন পরিষ্কার ভাষায়। তিনি বলেন, বাসে যাওয়া–আসায় দৈনিক ১০০ টাকা, আর ট্রেনে এই হিসেবে মাত্র ২০ টাকা। সবচেয়ে বড় সুবিধা—প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই।রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ভাড়া সাশ্রয় তো করছেই, পাশাপাশি ভোগান্তিহীন ভ্রমণের নিশ্চয়তাও দিচ্ছে। এখন দরকার শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা সম্পর্কে জানতে পারে এবং রেলযাত্রা আরো সহজ হয়, এমনটাই মনে করছেন নগরবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট