1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

নড়াইলে সুলতান মঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বক্তব্যে রাখছেন এসপি রবিউল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে সুলতান মঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বক্তব্যে রাখছেন এসপি রবিউল ইসলাম। নড়াইল সদর থানায় সর্বস্তরের জনগণের সাথে জুয়া, সন্ত্রাস, মাদক ইভিটিজিং ও বাল্যবিবাহ বিরোধী” আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (মন্গলবার ১১ নভেম্বর) বিকালে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে সুলতানমঞ্চ, বাধাঁঘাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আপনারা যদি মারামারি, কাইজ্যা করেন, তবে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, আপনারা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। কেউ অন্যায় করলে তা আইনি প্রক্রিয়ায় শক্ত হস্তে দমন করা হবে। পুলিশ সুপার ব্যবসায়িকদের বলেন আপনারা সিসি ক্যামেরা স্থাপন করবেন ও রাতে পুলিশের সাথে সমন্বয় করে নাইট গার্ড(নৈশ প্রহরী) রেখে বাজারের নিরাপত্তা বৃদ্ধির জন্য অনুরোধ করেন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনা-কাটা করতে পারে এবং চুরি, ছিনতাই এর শিকার না হয় সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কিছু রুটে ডাইভারশন করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সকলকে সমভাবে আইনি সহায়তা দিবে, আপনারা থানায় আসুন, নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসাথে চলতে চাই, আর কোন মারামারি হানাহানি নয়। তিনি সকলকে, জুয়া, সন্ত্রাস, মাদক. সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রোপাগাণ্ডা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট থেকে বিরত থাকাসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে সরে আসার জন্য আহবান করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল, মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, মোঃ সাজেদুর ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল, কামরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (টিআই অ্যাডমিন) ট্রাফিক বিভাগ, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা রূপগঞ্জ শিল্প, বণিক সমিতি ও অন্যান্য ব্যবসায়িক, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট