1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

অভয়নগরে চাকরি ও লোন দেওয়ার প্রলোভণ দিয়ে ৫ লাখ টাকা নিয়ে এক প্রতারক চম্পট 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে চাকুরি ও লোন দেওয়ার প্রলোভণ দিয়ে নিতাই অধিকারী নামের এক প্রতারক ৫লাখ ১০হাজার টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগীরা অভয়নগর থানায় ওই প্রতারকের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগসূত্রে জানা গেছে, খুলনা জেলার সোনাডাঙ্গা থানা এলাকার রাম অধিকারীর ছেলে নিতাই অধিকারী নিজেকে ব্র্যাক ব্যাংকের অডিট অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকুরি ও লোন করিয়ে দেওয়ার কথা বলে ৫লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন। নিতাই অধিকারী নওয়াপাড়া বাজারের নর্থ বেঙ্গল এলাকার বাসিন্দা আবদুর রহিমের ফার্ণিচারের দোকান থেকে ৮৫হাজার টাকার ফার্ণিচার এবং তার ছেলে আজিজুল রনিকে খুলনা ওয়াসায় চাকুরি দেওয়ার কথা বলে ৬৫ হাজার টাকা গ্রহণ করেন। নর্থ বেঙ্গল এলাকার বাসিন্দা সাব্বির হোসেনের নামে লোন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১লাখ ৩০হাজার টাকা, আল আমিন নামের এক ব্যক্তিকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ৪০হাজার টাকা, ডালিম হোসেন নামের এক ব্যক্তিকে লোন করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১লাখ ২০হাজার টাকা, দীপংকর সাহার কাছ থেকে চাকুরি দেওয়ার প্রলোভণ দিয়ে ৭০হাজার টাকা গ্রহণ করে। সব মিলিয়ে তিনি ৫লাখ ১০হাজার টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগসূত্রে পাওয়া গেছে। এবিষয়ে অভয়নগর থানার এসআই রমজান জানান, অভিযোগ যাচাইয়ের কাজ চলছে। বিবাদীর কোন স্থায়ী ঠিকানা না থাকায় বিষয়টি সম্পর্কে জানতে সময় লাগছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট