1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :

‎নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎‎গতকাল বুধবার (৫ নভেম্বর) সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব নাজমুল হক খোকন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারুক হোসেন, দৈনিক প্রভাতফেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন আর রশিদ, অভয়নগর প্রেসক্লাবের সভাপতি মো. রিপানুর ইসলাম রিপন এবং প্রাথমিক শাখার প্রধান শিক্ষক বাবু প্রশান্ত কুমার দাস। ‎এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এন. জামান ক্রিয়েটিভ স্কুল এর অধ্যক্ষ জামান প্রমুখ। ‎অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য শেষে অভিভাবকদের পক্ষ থেকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন গৌতম, রুবাইয়া নেওয়াজ জুলি, মরিয়ম ও নাজমুন নাহার মুক্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট