1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

র‌্যাব-৬’এর অভিযানে চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় র‍্যাব-৬ কর্তৃক উক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত  অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৪ঠা নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ২১০০ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর, র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ছুটিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মোঃ মাসুদ মিয়া (৪৭), পিতা- মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- উত্তর কোলকোন্দ, থানা- গংগাচড়া, জেলা- রংপুরকে গ্রেফতার করেন।* প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১৬/৭/২৫ খ্রিস্টাব্দ ধৃত আসামি মোঃ মাসুদ জনৈক বাকপ্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছেন মর্মে ভিকটিমের দাদী বাদী হয়ে গংগাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট