1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকান্ড; অর্ধকোটি টাকার ক্ষতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্থকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এর আগেই প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, সার-তেল, বীজ ও কীট নাশক ব্যাবসায়ী অধির চন্দ্র সাহার ১৭ লাখ, সার-তেল, বীজ ও কীট নাশক ব্যাবসায়ী আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডর্সের মালিক হাছেন আলীর ১০লাখ, মুদি দোকান মালিক মমিনুল ইসলাম, সুপারী ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীল এর ১লাখ ৫০হাজার এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালমাল আগুনে পুড়ে যায়। স্থানীয় আশিকুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে উঠে দেখি বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন জ্বলছে। মানুষজনকে ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করি।

খাইরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে কচাকাটা বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন লাগে। মূহুর্তেই আগুন দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আমিনুর রহমানের ছোট ভাই মমিনুল ইসলাম জানান, তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অধির চন্দ্র সাহার ছেলে প্রাণ চন্দ্র সাহা জানান, রাতে বাবা দোকন বন্ধ করে বাসায় যায়। ভোরে মানুষের হৈচৈ শুনে বাজারে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। আগুনে আমাদের ১৭ লাখ টাকা মালামাল পুড়ে গেছে। কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান, আগুন লাগার খবর শুনে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের ইউনিটেএসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে স্থানীয়রা আগুন নেভাতে কাজ করে। নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সুত্র পাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট