1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

সারা দেশের মতো বাগেরহাটেও নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে বিআরটি, বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. ফখরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হাসান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন,নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও যাত্রীদেরও দায়িত্বশীল হতে হবে। স্কুল-কলেজ থেকে শুরু করে পরিবার পর্যায়ে সড়ক নিরাপত্তা শিক্ষা ছড়িয়ে দিতে হবে।
আলোচনা শেষে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে মোটরসাইকেল চালকদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
এদিকে সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) বাগেরহাট শাখার উদ্যোগে আদালত চত্বরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক এইচ এম মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এস সোহান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ইয়ামিন আলী ও আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই অনেক প্রাণহানি রোধ সম্ভব।
আলোচনা সভা শেষে নিসচা বাগেরহাট শাখার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তায় করনীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট