1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

বিগত ১৫ বছরে আওয়ামীলীগ শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেছে: এডভোকেট মোহাম্মদ আলী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

বিগত ১৫ বছরে আওয়ামীলীগ ও তাদের রাতের ভোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধুপুর ধনবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্দ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংঘ মিনি ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাকন্দ লক্ষীপুর তরুণ সংঘ আয়োজিত উক্ত অনুষ্ঠানে গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজহারুল ইসলাম মুক্তার। বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, মধুপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্বাছ আলী। এসময় ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট