1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

আমি আমার নির্বাচনী এলাকার সকলকে অনেক ভালোবাসি: টিএস আইয়ুব 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

 

কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন-ধানের শীষের প্রতি মায়া থাকে, খালেদা জিয়ার প্রতি দয়া থাকে তাহলে আর কালক্ষেপণ করবেন না। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে নেমে পড়ি। টিএস আয়ুব কারো ভূমি দখল চাঁদাবাজি করেনি। কারো ক্ষতির কারণ হয়নি। তাহলে আপনারা আমাকে ভালো ভাবে নিবেন না ক্যান। জহুরপুর থেকে অভয়নগের শেষ সীমানা পর্যন্ত নিজের টাকা দিয়ে মসজিদ মন্দির রাস্তাঘাটের উন্নয়নে কাজ করেছি। শেষ বারের মত সুযোগ এসেছে, আসুন এই বাঘারপাড়া গড়ে তুলি। আমি আমার নির্বাচনী এলাকার সকলকে অনেক ভালোবাসি ।

যশোরের বাঘারপাড়া বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী দাবি করে এ গণসমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার বিকেলে উপজেলা সদরের চৌরাস্তায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, সহ-সভাপতি আনিসুর রহমান, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা হাফিজুর রহমান, যুবদল নেতা সেলিম রেজা, হিরু আহমেদ,  উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লাভলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মসিউল আযম, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, যুবদল নেতা তাসকিন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান, সাবেক ছাত্রদল নেতা নেতা মেফতাহ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট