1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

‎মনিরামপুরে ডিলার কুদ্দুসের বিরুদ্ধে খাদ্য অনুপযোগী চাল বিতরণের গুরুতর অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ফেয়ার প্রাইস) চাল বিতরণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার ও জামায়াত নেতা আব্দুল কুদ্দুস ৩০ কেজির সরকারি বস্তা খুলে ওজনে কম পরিমাণ ও খাদ্য অনুপযোগী, পঁচা দুর্ঘন্ধযুক্ত চাল বিতরণ করছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, তিনি খাওয়ার অনুপযোগী “মাছি পড়া” পচন্ড দূর্ঘন্ধযুক্ত চাল অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাল গ্রহনকারী হতদরিদ্র একাধিক ‎ভুক্তভোগীরা জানিয়েছেন, নিম্নআয়ের মানুষের জন্য দেওয়া এই সরকারি চালই এখন নষ্ট হয়ে যাচ্ছে কিছু অসাধু ডিলারের কারসাজিতে। অনেকে বলেন, আমরা সরকারের দেওয়া সহায়তা নিতে এসে অপমানিত হচ্ছি চাল ভালো না, পঁচা দূর্ঘন্ধ যুক্ত, ওজনে কমসহ বিভিন্ন হয়রানির শিকার হচ্ছি।

‎‎এ নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা কি এসব দেখেন না, নাকি “তাঁদের গালেও আলো চাল”?

‎‎অভিযোগের বিষয়ে ডিলার আব্দুল কুদ্দুস পঁচা দূর্ঘন্ধ যুক্ত চাল বিতরণের কথা স্বীকার করে বলেন, চাল গুলো অনেক পুরাতন খাদ্য অনুপযোগী, পঁচা দূর্ঘন্ধের বিষয়ে আমি উপজেলা খাদ্য কর্মকর্তাসহ সবাইকে অবগত করেছি তারা যদি কোন পদক্ষেপ না নেই, তবে আমার কি করার আছে। আমাকে যেমন চাল দেওয়া হয়, আমি তেমনটাই দিই। উপর থেকে যা আসে, আমি কি করবো?

‎‎অন্যদিকে মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটন বলেন, “আমরা অভিযোগটি আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

‎‎এ ঘটনায় সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যেন সরকারি ত্রাণ বা খাদ্য সহায়তা কোনোভাবেই জনগণের অধিকার লঙ্ঘনের হাতিয়ার না হয়।

‎‎চলমান এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপই এখন এলাকার মানুষের একমাত্র প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট