1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

স্বামী নিখোঁজ থাকার পর দেবরের সাথে মিলির বিয়ে, পরের দিনই হাজির স্বামী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

বর্তমানে বেশিরভাগ মানুষ প্রবাসে গিয়ে থেকে বসবাস করা শুরু করে। এমনকি বছরের পর বছর পার হয়ে যায় তাদের নিজেদের পরিবারের সঙ্গে দেখা হয় না। এমনকি অনেকে প্রবাসে গিয়ে নিখোঁজ হয়ে যান। এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে মিলির জীবনে।

ছয় বছর ধরে মিলির জীবনে একটিই অপেক্ষা। স্বামী জাহিদের ফিরে আসা। প্রবাসে গিয়ে নিখোঁজ জাহিদ যেন সময়ের অন্ধকারে হারিয়ে গেছে। পরিবারের সবাই মেনে নিয়েছে, জাহিদ আর নেই। কিন্তু মিলি মানতে পারেনি। প্রতিটি ভোরে, প্রতিটি রাতের শেষে সে এখনও শুনতে চায়। জাহিদের ফিরে আসার পদধ্বনি। এই দীর্ঘ ছয় বছরে মিলির জীবনের একমাত্র ভরসা তাঁর মেয়ে টিয়া।

জন্মের আগেই বাবাকে হারানো টিয়া জানেই না জাহিদের কথা। ছোট চাচা শুভকেই সে বাবা বলে জানে, আর শুভও পিতৃস্নেহ দিয়ে বড় করছে টিয়াকে। কিন্তু সময়ের সঙ্গে মিলির বাবা চান মেয়েটি নতুন করে জীবন শুরু করুক। তিনি বোঝাতে থাকেন জাহিদের মাকে মিলির জীবন থেমে থাকা ঠিক নয়। অনেক তর্ক-বিতর্ক শেষে জাহিদের মা আবেগে এমন এক প্রস্তাব দেন, যা সবাইকে স্তব্ধ করে দেয়। মিলির বিয়ে হোক শুভর সঙ্গে!

সমস্যা হলো, শুভ তো ছোটবেলা থেকেই প্রতিশ্রুত ছিল চাচাতো বোন মিমির সঙ্গে। ফলে পরিবারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি ও অশান্তি। কিন্তু ছোট্ট টিয়ার ভবিষ্যতের কথা ভেবে শুভ ও মিলি শেষ পর্যন্ত রাজি হয় এই বিয়েতে। তবু তাদের সম্পর্ক শুধুই সামাজিক বাধ্যবাধকতা। শুভ কখনও ভাবেনি বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাঁর সংসার হবে, আর মিলিও শুভকে সবসময় ছোট ভাইয়ের মতোই দেখেছে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরকে মেনে নিত। যদি না ভাগ্য আবার অন্যরকম খেলা না খেলত।

বিয়ের মাত্র দুই দিন পরেই ফিরে আসে জাহিদ! ছয় বছর পর পরিবারের দরজায় দাঁড়ানো জাহিদকে দেখে সবাই নির্বাক। জাহিদের মা অপরাধবোধে কাঁপতে থাকেন, শুভ লজ্জায় চোখ তুলতে পারে না, আর মিলি শুধু কাঁদতে থাকে। চোখের জলেই ধুয়ে যায় ছয় বছরের সব অপেক্ষা, সব প্রার্থনা।

এই আবেগঘন গল্প নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’। রচনা ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। অভিনয়ে রয়েছেন অ্যালেন শুভ্র, মুনতাহা, নাদিয়া আহমেদ, মুকিত জাকারিয়া, মীম চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, ফারুক আহমেদ ও শারমিন শর্মী প্রমুখ।
নাটকটি আজ থেকে প্রচার শুরু হচ্ছে আরটিভি-তে, প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টা ২০ মিনিটে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট