1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

সুদখোর ইমামের কান্ড, সুদের টাকা না পেয়ে ঘরের টিন, খুঁটিসহ ইট খুলে নিলেন, আটক ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় এক ইমামের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর  চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়। তবে ঘটনার মূল হোতা মসজিদের খতিব আমানউল্লাহ মুন্সি এখনও পলাতক। এর আগে গত বুধবার উপজেলার জামিরাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী রিতা বেগম নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে জামিরাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— সুফিয়া বেগম (৪২), বাবুল মিয়া (২১), নয়ন মিয়া (১৯) এবং খাদিজা বেগম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিরাকান্দা গ্রামের খতিব আমানউল্লাহ মুন্সির কাছ থেকে শতকরা ১০ টাকা হারে মাসিক সুদে এক লাখ টাকা ঋণ নেন রিতা বেগম। নিয়মিত সুদ ও মূলধনের কিছু অংশ পরিশোধ করলেও ইমাম আরও ৮০ হাজার টাকা দাবি করে আসছিলেন। টাকা জোগাড়ে ব্যর্থ হয়ে রিতা ঢাকায় স্বামীর কাছে চলে যান। পরে সেই সুযোগে গত বুধবার আমানউল্লাহ ও তার সহযোগীরা রিতা বেগমের বাড়িতে হামলা চালায়। দুই দিন ধরে চলে ভাঙচুর ও লুটপাট। ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর ও মেঝের ইট পর্যন্ত খুলে নেয় বলে অভিযোগ করেন রিতা। ৯৯৯-এ ফোন দিয়ে এবং থানায় অভিযোগ করে তিনি পুলিশের সহায়তা চান।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, মামলার ভিত্তিতে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট