1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

গুমে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে একজন নিখোঁজ: সেনা সদরদপ্তর 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

শনিবার সেনা সদরে ব্রিফ করেন সেনা সদরের অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ জামান। র‌্যাব ও ডিজিএফআই-এর বন্দিশালায় গুম–নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে এবং ১ জন নিখোঁজ বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। শনিবার বিকেলে সেনা সদরে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সেনা সদরের অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ জামান। গত ৮ অক্টোবর গুম–নির্যাতনের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জিয়াউল আহসানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় আসামি করা হয়েছে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাকে। মেজর জেনারেল হাকিমুজ জামান বলেন, ‘মামলার অভিযোগপত্র এখনও আমরা পাইনি। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারি পরোয়ানা আসেনি। তবে সকল আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল। সেনা সদস্যরা ইচ্ছে করলেই সেনাবাহিনীর সিস্টেমের বাইরে কোনো কাজ করতে পারেন না। এর জন্য প্রেসক্রাইবড রুলস আছে।’এই সেনা কর্মকর্তা বলেন, ‘৮ অক্টোবরেই ১৬ জনকে অ্যাটাচমেন্ট অর্ডার দেওয়া হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে। ৯ তারিখ থেকে সেনা হেফাজতে থাকতে বলা হয়েছে। কর্মরত ও এলপিআরে থাকা ১৫ সেনা অফিসার ইতোমধ্যে হেফাজতে এসেছেন। একজন মিসিং।’ অভিযুক্ত সেনা সদস্যদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আইনানুগভাবেই বিষয়টির সমাধান হবে। আপাতত তারা সেনা হেফাজতে আছে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা সদরের সিদ্ধান্ত মেনে নিয়ে হেফাজতে এসেছেন, এদের মধ্যে একজন সিদ্ধান্ত অমান্য করে মিসিং রয়েছেন। তার সন্ধান চলছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট