1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

আগামী নির্বাচনে জামায়াত কর্মীদের নিবিড় ও নিরলসভাবে কাজ করতে হবে ———————————-আব্দুল হালিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত কর্মীদের নিবিড় ও নিরলসভাবে কাজ করতে হবে।প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে জামায়াতের প্রার্থীদের জন্য ভোট চাইতে হবে। মিথ্যা প্রোপাগান্ডা সম্পর্কে জনগনকে অবহিত করতে হবে। আজ গোবিন্দগঞ্জে শুক্রবার বিকা লে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গোবিন্দগঞ্জ মডেল মসজিদে অনুষ্ঠিত আসন ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি একথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম, আইবিডব্লিএফের রংপুর – দিনাজপুর অঞ্চলের সভাপতি আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, নায়েব আমীর আব্দুল বারী, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মাওলানা মশিউর রহমান উপজেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মাজহারুল ইসলাম প্রমুখ।
আব্দুল হালিম বলেন, জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে পরিশ্রমের বিকল্প নেই। গোবিন্দগঞ্জ আসনে এমপি পদে ডাক্তার আব্দুর রহিম সরকারকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। নেতা কর্মী সমর্থক সকলকেই নির্বাচনী মাঠে থাকতে হবে। অভিষ্ট লক্ষে পৌঁছানোর জন্য দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট