1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

“শ্রীমঙ্গলে দুইদিনে দুটি বনবিড়াল উদ্ধার”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরপর দুইদিনে দুটি বনবিড়াল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের হাতে আটক হওয়া প্রাণীগুলোকে পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগে হস্তান্তর করা হয়।

বুধবার (৮ অক্টোবর২০২৫ইং,) সকাল ১১টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় জেলা পরিষদের সদস্য মাহবুব রহমানের বাসায় কবুতর ধরতে আসে একটি বনবিড়াল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা বনবিড়ালটিকে আটক করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে বনবিড়ালটিকে উদ্ধার করেন। পরবর্তীতে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এর আগের দিন, মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫ইং,) ভোর ৬টার দিকে উপজেলার বরুনা হাজিপুর এলাকায় জলিল মিয়ার মুরগির খামারে বনবিড়ালের একটি মা ও বাচ্চা প্রায় ২৫ থেকে ৩০টি মুরগি মেরে ফেলে। পরে বনবিড়ালের মাকে ধরতে না পারলেও একটি বাচ্চাকে স্থানীয়রা আটক করেন। বিষয়টি জানানো হলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বনবিড়ালের বাচ্চাটিকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।
পরিবেশকর্মীরা জানান, বনাঞ্চল ধ্বংস ও খাদ্যের অভাবে এসব বন্যপ্রাণী এখন প্রায়ই মানুষের বসতবাড়ি ও খামারে প্রবেশ করছে।
তারা বলেন, “বন্যপ্রাণী হত্যা নয়—উদ্ধার করে বনে ফেরানোই মানবিক দায়িত্ব।”
তারা স্থানীয়দের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় প্রাণীকে আঘাত না করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট