1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

যশোরে চোর সিন্ডিকেটের হামলায় যুবক নিহত আহত ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে চোর সিন্ডিকেটের হামলায় এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা, মা ও ছোট ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের একটি ইজিবাইক সম্প্রতি চুরি হয়। এ ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে আলোচিত চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলাম ও তার চক্রকে সন্দেহ করে আসছিল। ইজিবাইক ফেরত চাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে রবিউল ইসলামের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ মধু গাজীর বাড়িতে হামলা চালায়।

 

প্রথমেই চঞ্চল মাহমুদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা। ঠেকাতে এগিয়ে গেলে তার বাবা মধু গাজী, মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা সটকে পড়ে।

 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চঞ্চল মাহমুদসহ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিলে চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। তার বাবা মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনও গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলামসহ তার সহযোগী বিল্লাল হোসেন ও মুন্নাকে আটক করেছে পুলিশ।

 

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিন বলেন, “ঘটনার পর এলাকায় টহল জোরদার করা হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট