1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

মাদক মামলায় দুই জনের ৭ বছরের কারাদণ্ড 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরে মাদকদ্রব্য মামলায় রাজিব আহমেদ ও শরিফুল ইসলামকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার মঙ্গলবার (৭অক্টোবর) এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত রাজিব আহমেদ যশোরের চৌগাছা উপজেলার কুটিপাড়া গ্রামের মহর আলীর ছেলে এবং শরিফুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জানুয়ারি ডিবি পুলিশ কুটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আবুল খায়ের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত দুইজন বর্তমানে কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট