1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

ঘুষের টাকাসহ এনজিও সদস্যসহ কাস্টমস কর্মকর্তা আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের সময় এক রাজস্ব কর্মকর্তা ও এক এনজিও সদস্যকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেল ৪টার দিকে দুদক যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এ অভিযান চালায়।

দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাস্টমস হাউসের রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ঘুষের টাকা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী কাস্টমস হাউসে নিয়মিতভাবে ঘুষের লেনদেন হচ্ছিল। তিনি বলেন, “ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, এই ঘটনায় কাস্টমসের অন্য কর্মকর্তাদের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট