1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের গ্রাহক মোঃ সাইফুল ইসলাম বুলবুল, মোঃ মনির মিয়া, মোঃ তারেক মাহফুজ, মোঃ সিরাজুল ইসলাম, খন্দকার জাকির হোসেন, মোঃ ছালেহ আহমদ সুমন, কাজী মহসিন আহমদ রাহি, মোঃ এবাদুর রহমান ও সামসুদ্দোহা সেলিম, হুসাইন আহমদ, তানভীর রায়হান ওয়াসিম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম গোষ্ঠী ইসলামী ব্যাংকে অদক্ষ ও অনিয়মিত কর্মকর্তাদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যা ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও সুনাম ক্ষুণ্ন করেছে। তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল ন্যায়, আমানতদারিত্ব ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে ব্যাংকের মৌলিক নীতিমালা লঙ্ঘন করে অযোগ্য ব্যক্তিদের পদোন্নতি ও নিয়োগ দেওয়া হচ্ছে, যা ব্যাংকিং খাতে সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে।
বক্তাদের উত্থাপিত দাবিসমূহঃ
১. ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে।
২. দেশের সব অঞ্চলে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।
৩. এস আলম গোষ্ঠী কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত সম্পদ দ্বারা দায়-দেনা সমন্বয় করতে হবে।
৪. যেসব ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তি মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামী ব্যাংক দেশের আমানতদারদের বিশ্বাসের প্রতীক। এই প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে সরকার ও বাংলাদেশ ব্যাংকের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট