1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

জনপ্রিয় ফুটবল টিম ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার (৫ অক্টোবর) ভোরে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে সেলেসাওরা।

টুর্নামেন্টে একটি ম্যাচেও জয় পায়নি ব্রাজিল।

গ্রুপ ‘সি’-তে তারা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। মরক্কোর বিপক্ষে ২-১ ও স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে সেলেসাওরা। অন্যদিকে মেক্সিকোর সঙ্গে একটি ম্যাচ ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে তিনটি গোলের বিপরীতে পাঁচটি গোল হজম করে ব্রাজিল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো, দ্বিতীয় স্থানে মেক্সিকো এবং তৃতীয় স্থানে স্পেন। এই তিন দলই পরবর্তী রাউন্ডে উঠেছে।

স্পেন যুবাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে স্পেনের গোলরক্ষক ফ্রান গনজালেস ছিলেন অনন্য। তিনি একাধিক দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। তার নৈপুণ্যে প্রথমার্ধে গোল হজম থেকে রক্ষা পায় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় স্পেন। আক্রমণভাগের চমৎকার পাস বিনিময়ের পর নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দলটির ব্রাভো। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণে চেষ্টা চালালেও স্পেনের গোলরক্ষক গনজালেস ছিলেন দুর্দান্ত ফর্মে। রুয়ান গ্যাব্রিয়েল এবং লুইগি দারুণ দুটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

শেষ পর্যন্ত কোনো গোলের দেখা না পেয়ে হেরে যায় রামোন মেনেজেসের শিষ্যরা। ফলে চিলিতে ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় ব্রাজিলকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট