1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

“শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচনী কর্মশালা: দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হবিগঞ্জ রোডস্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে “নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা-২০২৫” অনুষ্ঠিত হয়।

উপজেলার সকল স্তরের সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় নির্বাচনকেন্দ্রিক করণীয়, সাংগঠনিক দায়িত্ব ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল। উদ্বোধনী বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন বলেন, “সংগঠনকে সুসংহত করতে এবং ভোটকেন্দ্র ভিত্তিক শক্তিশালী কাঠামো গড়ে তুলতে সবার আন্তরিক ভূমিকা প্রয়োজন।”
পরে দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার। তিনি সূরা আন-নিসার ৩৬ নং আয়াতের আলোকে দায়িত্বশীলদের দিকনির্দেশনা প্রদান করেন।
মৌলভীবাজার-০৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আব্দুর রব “নমিনির সফর প্রত্যাশা ও প্রাপ্তি” বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।”
জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী ভোটকেন্দ্র কমিটির ঘোষিত ১৩ দফা নির্বাচনী কর্মসূচি উপস্থাপন করেন এবং প্রতিটি ভোট সেন্টারে শক্তিশালী নির্বাচন কমিটি গঠনের আহ্বান জানান।
“নির্বাচনী কাজে ছাত্র ও যুবকদের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। তিনি বলেন, “ছাত্র-ছাত্রী ও তরুণদের আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দিনব্যাপী এ কর্মশালায় জামায়াতের সকল রুকন, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল, প্রতিটি ভোটকেন্দ্রের সভাপতি-সেক্রেটারি, ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক দেখাশোনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ এবং উপজেলা কর্মপরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মনসুর। সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালা শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট