1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজির ২ যাত্রী নিহত আহত ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি,তবে নিহত একজন ময়মনসিংহ জেলা তারকান্দা এলাকার শুক্কুর মাহমুদ এর ছেলে আবু তালেব। আহতরা হলেন—সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং চার বছর বয়সী ছেলে তামিম। তারা সফিপুর থেকে সিএনজি অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব বলেন, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত তিনজনকে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে একই স্থানে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে পাঁচ যাত্রী নিহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট