1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

পটিয়ায়  বিএনপির মনোনয়ন প্রতাশী  সাইফুদ্দিন সালাম মিঠু- চাঁদাবাজদের দলীয় কোনো পরিচয় থাকতে পারে না

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  সাইফুদ্দিন সালাম মিঠুর সাথে পটিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া পৌর সদরের একটি অভিজাত রেস্তোরাঁয় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ বদরুল খায়ের চৌধুরী।

মতবিনিময় সভায় সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, “আমি আমার বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছি। ছাত্র রাজনীতি ছেড়ে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেছি, বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে দায়িত্ব পালন করছি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে পটিয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, “আমার পরিকল্পনার মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজের উন্নয়ন এবং মাদকমুক্ত মানবিক সমাজ গঠন।

তিনি অভিযোগ করে বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিস্ট এমপি পটিয়াকে প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পরিবর্তে মাদকের আখড়ায় পরিণত করেছে। আমি চেষ্টা করব এই মাদকের করাল গ্রাস থেকে পটিয়াকে মুক্ত করতে।

দলের স্বার্থকেই সর্বাগ্রে বিবেচনা করার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি দল থেকে মনোনয়ন প্রত্যাশী। তবে দল যদি আমাকে মনোনয়ন না দেয়, যাকে মনোনয়ন দেবে আমি ও আমার সহযোগীরা সর্বোচ্চ চেষ্টা করে তার জন্য কাজ করব। এছাড়া আমি সংসদ সদস্য না হলেও প্রতিশ্রুতি অনুযায়ী পটিয়ার মানুষের পাশে থেকে কাজ করে যাব। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চাঁদাজদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না। এসময় উপস্থিত  ছিলেন, আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহেদুল হক,  দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, ডাঃ সাজ্জাদ ওসমান, প্রকৌশলী রেজাউল হায়াত খান আবীর, এ্যাডভোকেট আব্দুর সবুর, শিক্ষক সাদাউদ জামান চয়ন, ডাঃ ফয়সাল, বিএনপি নেতা মোঃ ফরিদুল আলম, ইদ্রিস পানু, বেলাল হোসেন, সাইফুল ইসলাম খোকন, এস এম হোসেন টুটুল, মিশকাত আহমেদ, বাহাদুর খাদেমী, জাহাঙ্গীর আলম, মনছুর শরীফ, তসলিম উদ্দিন, ফজলুল হক চুমুক, মোস্তফা মোরশেদ, জমির উদ্দিন আজাদ, মোঃ শামীম, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম মাজু, শাহিন, মোঃ জিসান, রিদোয়ান, আপেল, আনিস, জমির, সুজন, আরিফ, মোরশেদ, দিদার, মোঃ শাহেদ ও আজিজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট