1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

লাকসাম গাজীমুড়া আজিম দোলার উঠান বৈঠকে জনতার ঢল!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মো:রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ড গাজীমুড়া পশ্চিমপাড়া এলাকায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি নেত্রী সামিরা আজিম দোলার উঠান বৈঠক জনসমুদ্রে রূপ নেয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম-মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের একমাত্র কন্যা সামিরা আজিম দোলা।
বক্তব্যে দোলা আজিম বলেন,“আমার বাবা স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে সারা জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দল ও জনগণের সেবা করে গেছেন। আমি আমার বাবার সেই আদর্শকে বুকে ধারণ করে ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মৃত্যুর আগ পর্যন্ত দলের সাথে থাকবো।”
তিনি আরও বলেন,“আজকের এই উপস্থিতি প্রমাণ করেছে জনতা জেগে উঠেছে। নারী নিরাপত্তায় আমি কোনো আপোষ করবো না। আমার হাত ধরেই এই আসনের নারীসমাজ তাদের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা ফিরে পাবে।
এ জনসমুদ্রই বিজয়ের বার্তা দিচ্ছে।” সামিরা আজিম দোলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন,“ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমি লাকসাম-মনোহরগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় কাজ করে যাবো। ২৫ বছর ধরে আপনারা আমার বাবাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি আশাবাদী আপনারা আমাকে একইভাবে দিকনির্দেশনা ও সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমি লাকসাম-মনোহরগঞ্জকে উপহার দেব বিজয়ের মুকুট।”
এ সময় তিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট