1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

অভিনেত্রীকে রিসোর্টে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে শুটিংয়ের প্রলোভন দেখিয়ে এক অভিনেত্রীকে রিসোর্টে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রিসোর্টের কর্মচারীরাও রয়েছেন। এ ঘটনায় মামলার পর রিসোর্টটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে এ অভিযান চালানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ২২ সেপ্টেম্বর সংঘটিত ধর্ষণ মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময়ও রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। অভিযানে এক নারীকে স্বামী-স্ত্রী পরিচয়ে পাওয়া গেলেও, সঙ্গে থাকা দুই পুরুষ দেয়াল টপকে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, হোটেল রেস্তোরা আইনের বিধি লঙ্ঘন এবং নিবন্ধন না থাকার কারণে রাস রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, অভিযুক্ত নাট্যপরিচালক মো. নাছির, তার সহযোগী মো. বাবর এবং রিসোর্টের মালিক পরিচয় দেওয়া ব্যক্তি গত ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে শ্রীপুরের রাস রিসোর্টে ডেকে নেন ওই অভিনেত্রীকে। সেখানে কক্ষে আটকে রেখে পর্যায়ক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট