1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

অভয়নগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে হাফিজুর রহমান(৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাপাশহাটি গ্রামের স্থানীয় মহসিন আলীর ঘের পাড়থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ  উদ্ধার করা হয়। নিহত হাফিজুর উপজেলার কাপাশহাটি গ্রামের কালু শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুর পেশায় জাহাজ শ্রমিক ছিলেন। তবে মানসিক ভারসাম্যহীনতার কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।

এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মানসিক অস্থিরতার কারণে তার স্ত্রী সংসার ছেড়ে চলে যান। হাফিজুরের ১৫ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের বাবা কালু শেখ বলেন, “আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, ঘেরের পাড়ে তার ঝুলন্ত লাশ দেখা গেছে। পুলিশ এসে উদ্ধার করেছে।”

স্থানীয়রা জানান, মঙ্গলবার শেষবার হাফিজুর তার বড় ভাইয়ের বাড়িতে ভাত খেতে গিয়েছিলেন। কাউকে না পেয়ে হয়তো মানসিক কষ্ট চেপে রেখে বিকেল বা রাতের কোনো সময়ে আত্মহত্যা করেন।

নিহতের বড় ভাবি বলেন, “ছোট থেকে হাফিজুর আমাদের সবার দেখাশোনা করেছেন। গতকাল মঙ্গলবার ভাত খেতে এসেছিল। আমাকে না পেয়ে হয়তো খুদা আর কষ্টে এ পথ বেছে নিয়েছে।”

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম রবিউল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ আরও জানায়, নিহত হাফিজুর জাহাজে স্কট হিসেবে কাজ করতেন এবং তিন দিন আগে বাড়িতে ফেরেন। তিনি দীর্ঘদিন ধরে সংসার জীবন থেকে বিচ্ছিন্ন ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট