1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

শ্রীমঙ্গলে বাড়ির উঠানে অজগর সাপ, আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পূর্ব নোয়াগাঁও এলাকার হেল্দি খ্রিষ্টান মিশনের সামনে একটি বাড়ির উঠানে ‘অজগর সাপ’ দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু করে স্থানীয়রা।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির উঠানে হঠাৎ কুকুর ও গরুর চেঁচামেচি শুরু হয়। শব্দ শুনে ঘুম ভেঙে গেলে বাড়ির লোকজন বাইরে বের হয়ে একটি বিশাল আকারের সাপ দেখতে পান। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে এলাকাবাসী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর সঙ্গে যোগাযোগ করলে, ফাউন্ডেশনের পরিচালক ‘স্বপন দেব সজল’ ও পরিবেশকর্মী ‘রাজদীপ দেব দীপ’ ঘটনাস্থলে গিয়ে সাপটির পরিচয় নিশ্চিত করেন—এটি একটি অজগর।
তারা সাপটিকে সাবধানে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
পরিবেশকর্মীরা জানান, অজগর সাপ সাধারণত মানুষের জন্য ততটা বিপজ্জনক নয়। তবে এটি রাতে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। তারা এমন ঘটনায় আতঙ্কিত না হয়ে স্থানীয় বন্যপ্রাণী সেবা সংস্থাগুলোর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট