1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

‌সুন্দরবনের কচিখালিএলাকায় ভ্রমণ করতে এসে নারী পর্যটকের মৃত্যু :

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি পর্যটন এলাকায় আল আকসা নামক পর্যটক বাহী লঞ্চে ভ্রমণ করতে আসা কার্মেল নওলীন (৫৭) নামের আইরিশ এক পর্যটকের আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব বলেন, ঢাকা থেকে ভ্রমণ করতে আসা পর্যটক বাহী লঞ্চ আল আকসা ২০ সেপ্টেম্বর সকালে বেশ কয়েকজন পর্যটক নিয়ে সুন্দরবনের কচিখালী এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে দশটার দিকে ওই লঞ্চে থাকা আইরিস নাগরিক কার্মেল নওলীন হঠাৎ তার কক্ষে অসুস্থ হয়ে পড়েন।এসময় তার সঙ্গে থাকা সঙ্গীয়রা পর্যটকবাহী লঞ্চে থাকা ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে দেখেন তিন রুমের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। এতে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর শুনে শরনখোলা পুলিশ, নৌপুলিশ ও বন বিভাগের বনরক্ষীদের একটি দল যৌথ উদ্যোগে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করার জন্য রওনা হয়ে গেছেন। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ এফ আরো বলেন, সন্ধ্যা ছয়টা নাগাদ মৃতদেহ নিয়ে শরণখোলা স্টেশনে আসলে ওই মৃতদেহ শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আমাদের অবহিত করেন।

এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন বিষয়টি তিনি কচিখালী স্টেশনের কর্মকর্তাদের মাধ্যমে অবহিত হয়েছেন।

এব্যাপারে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ  বলেন তিনি বিষয়টি অবহিত হয়েছেন  । মৃতদেহ উদ্ধার করার জন্য পুলিশ নৌ পুলিশ ঘটনার স্থলে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট