1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

বিয়ের প্রলোভণে তরুণীর সাথে পুলিশ কর্মকর্তার শারীরিক সম্পর্ক, অতঃপর,,,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শ্যামের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। তার আপত্তিকর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগকারী তরুণী জানান, দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম বিয়ের আশ্বাসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে গত ১৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পরে ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন জানান, কোনো ধর্ষণ নয়, তবে নিজের আপত্তিকর অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট