1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

সারাদেশে বিশেষ অভিযানে আটক ১৮৪৯

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত আরও ৬২৪ জনকে আটক করা হয়েছে।

এতে আরও বলা হয়, অভিযানের সময় উদ্ধার করা হয়েছে একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি এলজি, ১টি কুড়াল, লোহার মদা এবং কার্তুজের খোসা। এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৫-২০ জন যুবক ব্যানার হাতে হঠাৎ মিছিলে যোগ দেন। তারা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

গ্রেফতাররা হলেন- জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট