1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

বিএনপি নেত্রী মুন্নির জনপ্রিয়তা বাড়ছে যশোর ২ আসনে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেত্রী সাবিরা নাজমুল মুন্নি।  যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী সাবিরা নাজমুল মুন্নি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে।

সাবিরা নাজমুল মুন্নি আগে ঝিকরগাছা উপজেলা পরিষদের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্যাগী নেত্রী হিসেবে বিএনপিতে তার অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। দলের জন্য তিনি একাধিকবার কারাবরণ করেছেন, হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।

এ ছাড়া আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং দলের নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে থেকেছেন। শুধু রাজনৈতিক সংগ্রামেই সীমাবদ্ধ নন, বরং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা স্পষ্ট। তাই তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ তাকে আশা ও পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ভিন্ন কৌশলে এগোচ্ছে। তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে দলটি। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী, যশোর-২ আসনে সাবিরা নাজমুল মুন্নিই হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী।

এলাকাজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু: ‘যশোর-২ আসনে পরিবর্তনের স্লোগান, আর সেই পরিবর্তনের মুখ সাবিরা নাজমুল মুন্নি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট