1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

গভীর রাতে কবরে আ’গু’ন, আত’ঙ্কিত এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নান্দাইল উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে একটি ক’বরে গভীর রাতে অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের একটি ক’ব’রে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এসময় তিনি দেখতে পান একটি কবরের চারপাশে স্থাপিত প্লাস্টিকের বেড়ায় আ’গু’ন জ্ব’লছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে এলাকাবাসীর সহায়তায় আ’গুন নেভাতে সক্ষম হন। এসময় আ’গুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মুয়াজ্জিন আরশেদ আলী সামান্য আ’হত হন।

স্থানীয় মুজিবুর রহমান জানান, ক্বারী সিরাজুল ইসলাম বকুল মা’রা গেছেন এক বছরেরও বেশি সময় আগে। তিনি ছিলেন সৎ ও ভালো মানুষ। তার ক’বরে এভাবে আ’গুন লাগানো অত্যন্ত নি’ন্দনীয় ও নেক্কারজনক কাজ।

এ ঘটনায় মরহুমের ছোট ছেলে জাকারিয়া বলেন, “রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পাশের বাড়ির দাদার চিৎকারে ঘুম ভেঙে ঘর থেকে বের হয়ে দেখি দাদা আমার বাবার কবরের আ’গুন নেভাচ্ছেন। কে বা কারা কেন এমন করলো, কিছুই জানি না।”

এলাকাবাসী জানান, এ ঘটনায় তারা আত’ঙ্কিত ও ক্ষু’ব্ধ। তারা অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে নান্দাইল মডেল থানার ওসি জালাল উদ্দিন মাহমুদকে ফোন করা হলে তিনি জানান, শীঘ্রই ঘটনাটি খতিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট