1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

মদে অন্ধ পিতা! প্রতিবন্ধী ছেলের উপর দিনের পর দিন অকথ্য নির্যাতন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মো: আল মুমিন, সিনিয়র স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তেঘড়া ফতুপাড়া গ্রামে মদ্যপ এক পিতার অমানবিক নির্যাতনের শিকার হয়েছে ১৫ বছরের এক প্রতিবন্ধী কিশোর।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোহন টুডু (১৫) জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী এবং স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম। সে কথা বলতে না পারলেও এবং নিজের কাজে কষ্টে চলাফেরা করলেও নিয়মিত বাবাকে কাজে সহযোগিতা করে। কিন্তু তার বাবা ফিলিমন টুডু (বাটুল) প্রতিদিন মদ্যপ অবস্থায় এসে ছেলের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

গত ১০ সেপ্টেম্বর বিকেলে কোনো কারণ ছাড়াই মদ্যপ অবস্থায় ফিলিমন টুডু তার প্রতিবন্ধী ছেলেকে নির্মমভাবে মারপিট করে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত জোহনকে উদ্ধার করে জফুড় মোড় বাজারের পল্লী চিকিৎসক মতিউর রহমানের কাছে চিকিৎসার জন্য নিয়ে যান।

স্থানীয়রা জানান, ফিলিমন টুডু প্রায়শই মদ পান করে এসে ছেলেকে দিয়ে জোরপূর্বক বিভিন্ন কাজ করিয়ে নেয়। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বাবার নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না জোহন।

গ্রামবাসীর দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই অমানবিক নির্যাতন বন্ধ করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট