1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের শতবর্ষ অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি :

যশোর সদরের ঐতিহ্যবাহী বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ এর শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য আয়োজনের সদস্য রেজিস্ট্রেশন কার্যক্রম ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সকাল ১১ টায় বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। ২০২৬ সালের ২৩ ও ২৪ মার্চ দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান নির্ধারণ করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রস্তুতি পর্বের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত শতবর্ষ উদযাপন কমিটির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান টোকন, উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম মোল্লা, অধ্যক্ষ সাজ্জাদ ইকবাল, শেখ তৌহিদুর রহমান। উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, শেখ মোজাফফর হোসেন, প্রচার সম্পাদক শামসুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মহা: আক্তারুল আলম। উদযাপন পরিষদের যশোর কমিটির সভাপতি যশোর সমবায় ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান। অন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রভাসক সৈয়দ নেওয়াজ মোরশেদ, মোঃ সালাউদ্দিন আহমেদ, সৈয়দ ইমদাদুল হক, এম নেওয়াজ খান, হারুন অর রশিদ, এম এ গনি খান প্রমূখ।

উদযাপন পরিষদের পক্ষ থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার ব্যাপারে সকলের প্রতি আহ্বান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট