1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

সুবর্ণচরে শশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালীতে স্ত্রীর পরকীয়ার দ্বন্দ্বে স্বামী ছালা উদ্দিন (২৮) নামের এক যুবক কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

৬ সেপ্টেম্বর শনিবার রাতে জেলার সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামে মোহাম্মদীয়া বাজার সংলগ্ন এলাকায় দুলালের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছালা উদ্দিন একই ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের ২৫ নং কলোনির মুরাদ হোসেনের পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৮ বছর আগে মুরাদ হোসেনের ছেলে ছালা উদ্দিনের সাথে দুলাল হোসেনের মেয়ে নাছিমা বেগম এর পারিবারিক ভাবে বিয়ে হয়, তাদের সংসারে জুনায়েদ নামের ৬ বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে কলহ শুরু হয়, কলহের ঘটনায় কয়েকবার সালিস বৈঠক হয়েছে সামাজিক ভাবে,সংসারে শান্তির লক্ষ্যে জামাই ছালা উদ্দিন শশুর বাড়িতে বসবাস করলেও দাম্পত্য জীবনে সুখী হতে পারলেন না, জীবিকার তাগিদে স্ত্রী সন্তান রেখে চট্টগ্রামে শ্রমিকের কাজ করতে যান ছালা উদ্দিন, এ সুযোগে স্ত্রী নাছিমা বেগম পরকীয়ায় জড়িয়ে পড়েন।

নিহতের বাবা মুরাদ হোসেন জানান, তার ছেলের বউ পরকীয়া করে পালিয়ে যাওয়ার ঘটনা শুনে তার ছেলে ছালা উদ্দিন চট্টগ্রাম থেকে শশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে না পেয়ে শশুর শাশুড়ী ও শালা শালীর সাথে বাকবিতন্ডা হয়, বাকবিতন্ডার একপর্যায়ে সবাই মিলে তাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়।

নিহতের মা মোহছেনা খাতুন কান্না জড়িত কন্ঠে তার ছেলে হত্যার বিচার দাবী করেন।

নিহতের শিশু ছেলে জুনায়েদ বলেন, নানা নানী এবং মামা তার বাবাকে দুই ধপে পিটিয়ে মেরে ফেলে, পরে মুখে বিষ ঢেলে দিয়েছে।

নাছিমা বেগমের পিতা দুলাল হোসেনকে বাড়িতে না পেয়ে মুঠোফোনে বার বার কল দিয়ে সংযোগ পাওয়া যায়নি।

হত্যার বিষয় জানতে চাইলে নাছিমা বেগমের মা মমতাজ বেগম বিষয়টি এড়িয়ে যান, গত ৭/৮ দিন আগে নাতি জুনায়েদ কে বাড়িতে রেখে তার মেয়ে কোথায় গেছে সে জানে না।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে নিহত ছালা উদ্দিন কে রবিবার রাত নয়টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট