1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

মনিরামপুরে পুকুর থেকে অষ্টম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মনিরামপুর (যশোর)প্রতিনিধি 

যশোরের মনিরামপুরে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার স্কুল থেকে ফেরার পথে মাহমুদা স্থানীয় মুদি ব্যবসায়ী মেহেদী হাসানের দোকানে যায়। দোকান থেকে রুটি নিয়ে খাওয়ার সময় কথা কাটাকাটি হয়। এরপর মুদি ব্যবসায়ী বিষয়টি মাহমুদার মাকে জানান। খবর পেয়ে মা ঘটনাস্থলে এসে মেয়েকে মারধর করে বাড়ি নিয়ে যান। এর পর থেকেই মাহমুদা নিখোঁজ ছিল। পরিবার ও এলাকাবাসী রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুরে স্থানীয়রা চুল ভেসে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে নিশ্চিত হয় যে সেটি নিখোঁজ মাহমুদার। তবে মরদেহ উদ্ধারের সময় কিশোরীর শরীরে কোনো পোশাক ছিল না। পরে একই পুকুর থেকে তার জামা ও ওড়না উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এটি স্বাভাবিক ডুবে মৃত্যু নয়, এর পেছনে রহস্যজনক কিছু থাকতে পারে। এ বিষয়ে মাহমুদার বাবা মাওলানা আনিসুর হক বলেন, আমার মেয়ে সাঁতার জানতো না। তার পরেও কিভাবে তার মৃত্যু হয়েছে, তা বলবো কি করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট