1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

ঘটনা কী? ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচামরিচবাহী একটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ পিস এয়ারগুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ভারত থেকে আসা ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেট থেকে তাদের আটক করা হয়আটকরা হলেন ভারতীয় ট্রাকের চালক গুরজীত সালুজা (৩১) ও হেলপার রাম দাস নাওয়াদি (২৪)। তারা দুজনই ভারতের মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় একটি ট্রাকে (সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান, প্রথমবারের মতো বাংলাদেশে তারা কাঁচামরিচবাহী ট্রাক নিয়ে এসেছেন। নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন তারা। জানা যায়, আটক ট্রাকের কাঁচামরিচের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার শিমু এন্টারপ্রাইজ। এর সিএন্ডএফ এজেন্ট ওমর অ্যান্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছেন। পরে পণ্যবাহী ট্রাক তল্লাশি করে একটি এয়ার পিস্তলসহ কিছু গুলি জব্দ করা হয়েছে। মামলা দিয়ে আটক চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট