1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫ইং,) সকাল ১০টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং শিক্ষক জাবেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মাওলানা এখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা মহিউদ্দিন, ভূনবীর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ তোরাব আলী, ভূনবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল ইসলাম সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক সাইফুল ইসলাম বুলবুল, ব্যবসায়ী ও মানবাধিকারকর্মী লুৎফুল হক লোকমান,এডহক কমিটি সদস্য খলিলুর রহমান সহ বিভিন্ন এলাকার আলেম ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া উপস্থিত ছিলেন, ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক তারিক হাসান অপু, জহিরুল ইসলাম মিঠু, ধর্মীয় শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, সিনিয়র শিক্ষক সুধাংশু রঞ্জন পাল সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, “বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করেই সত্যিকার অর্থে একজন আদর্শ মুসলমান হওয়া সম্ভব। নবীপ্রেম কেবল মুখে নয়,তা অন্তরে ধারণ করতে হবে।”
অনুষ্ঠানের এক পর্যায়ে কুইজ সহ ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট