1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

মধুপুরে এ্যাড. মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

আব্দুল হামিদ (মধুপুর) টাংগাইল প্রতিনিধিঃ

টাংগাইলের মধুপুরে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও  র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক এ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও র‍্যালী অনুষ্ঠিত ।
বিকেল ৩টা থেকে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড হতে মোহাম্মদ আলী’র নেতাকর্মী ও সমর্থকগন প্রতিষ্ঠা বার্ষিকীর শোভা যাত্রায় অংশ গ্রহন করতে মিছিল নিয়ে দলে দলে মধুপুর অডিটোরিয়ামের সামনে এবং মধুপুর কলেজ মাঠে সমবেত হতে থাকে। বিজয় মিছিলের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে পুরো এলাকা-নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জনশ্রুতে পরিনত হয়। অতীতের সকল রেকর্ড ভেঙে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিতে লোকেলোকারণ্য হয়ে উঠে মধুপুর পৌরশহর।
পরে, মধুপুর অডিটরিয়াম হতে শোভা যাত্রাটি মধুপুর সরকারী কলেজ মাঠে গিয়ে সেখানে জমায়েত হওয়া নেতা কর্মীদের সাথে সমবেত হয়। সেখান থেকে শোভা যাত্রাটি পুনরায় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও অডিটোরিয়ামের সামনে এসে আলোচনা সভায় অংশ নেয়।
এ সময় মিছিল থেকে খালেদা জিয়া, তারেক রহমান ও মোহাম্মদ আলীর নামে শ্লোগানে পুরো মধুপুর শহর প্রকম্পিত হয়।
পরে অডিটোরিয়ামের সামনে  উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন  টাঙ্গাইল -১( মধুপুর ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না প্রমুখ। এসময় উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট