1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামিরা আজিম দোলার নেতৃত্বে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাধী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা’র নেতৃত্বে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় সামিরা আজিম দোলা বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকৃতিকে ভালোবাসতেন এবং বৃক্ষরোপণে উৎসাহ দিতেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এমন আয়োজন। পরিবেশ সংরক্ষণ ও মানুষের কল্যাণে গাছ লাগানো আমাদের লক্ষ্য। পাশাপাশি আমরা বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রম শুরু করেছি। আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকল নেতা-কর্মীদের কাজ করতে হবে।
তিনি বলেন, আমি আজীবন লাকসাম-মনোহরগঞ্জবাসীর সঙ্গে থাকবো। আমার বাবা প্রয়াত কর্ণেল আনোয়ারুল আজিম এর স্মৃতি হৃদয়ে ধারণ করে আমি মানুষের কল্যাণে কাজ করে যাব।
বিভিন্ন স্থানে বৃক্ষরোপন ও পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে সামিরা আজিম দোলার সঙ্গে ছিলেন, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সহ সভাপতি মাষ্টার ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কলিম উল্লাহ, বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ উদ্দীন মিজি, বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ালী খান সুমন, বিএনপি নেতা রতন, মোশারফ, হাবিব, কামাল, রহিম, যুবদল নেতা হুমায়ুন কবির, সাইফুল ইসলাম সোহাগ, নুরুল আমিন, বাবু, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ওমর ফারুক জিসান, মহসীন ভূঁইয়া, কাজী জাহিদ, মাসুদ রানা, তারেক মাহমুদ, আশরাফুল ইসলাম, সোহাগ, আলমগীর হোসেন, নোমান, সাব্বির, সোহেল, শাকিল প্রমূখ।
ক্যাপশন: মনোহরগঞ্জে সামিরা আজিম দোলার নেতৃত্বে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্তকরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট