1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

‎অভয়নগরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম ‎আতঙ্কে এলাকাবাসী.

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি

‎যশোরের অভয়নগরে গভীর রাতে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে এক নারীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাপাশহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহত নারীর নাম জেসমিন সুলতানা (৫০)। তাকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতের বড় ভাবি শামিমা ইয়াসমিন জানান, প্রায় ১৫ বছর আগে জেসমিনের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে তিনি একাই বসবাস করেন। স্থানীয় একটি মিল কারখানায় কাজ করে সংসার চালান এবং এক ছেলেকে মাদ্রাসায় পড়ান। গ্রামের কারো সাথেই তার কোনো শত্রুতা নেই। তবুও কে বা কারা এভাবে হামলা চালালো তা বুঝতে পারছেন না পরিবার।

‎তিনি আরও বলেন এভাবে নিরীহ মানুষের ওপর হামলা হলে আমরা কেউ নিরাপদ না। প্রশাসনের কাছে আমাদের দাবি, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

‎আহত জেসমিন উপজেলার কাপাশহাটি গ্রামের কাজী কামরুজ্জামানের মেয়ে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট