1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

অভয়নগরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক হালিম আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

যশোরের অভয়নগরে লবন নেওয়ার কথা বলে ঘরে ঢুকে, এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে হালিম মোল্লা নামের এক প্রতিবেশীকে আটক করেছেন,অভয়নগর থানার পুলিশ। গত ২৬ আগস্ট অভয়নগর উপজেলার ধুলগ্রামে ওই প্রতিবন্ধী নারীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। একদিন পর ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার অভিযুক্ত হালিমকে যশোর সদর উপজেলার, বসুন্দিয়া জয়ান্তা গ্রাম থেকে আটক করা হয়েছে। আটক হালিম মোল্লা অভয়নগর ধুলগ্রামের ইসহক মোল্লার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ বকতিয়ার আলী জানান, ভিকটিম ভালোভাবে কথা বলতে পারেন না এবং মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন। গত ২৬ আগস্ট সকালে ওই নারী বাড়িতে একাই ছিলেন। সকাল ৯টার দিকে হালিম তার বাড়িতে এসে খাবারের লবন চেয়েছিলেন। ওই নারী রান্নাঘরে লবন আনতে গেলে হালিম সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরিবার বিষয়টি বুঝতে পেরে হালিমের কাছে এঘটনার বিষয়ে জানতে চাইলে, তিনি এলাকা থেকে পালিয়ে যান। পরে ভূক্ত ভোগীর পরিবার থানায় মামলা করেন। হালিমের অবস্থান শনাক্ত করে শনিবার তাকে আটক করা হয়। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট