1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

মৃ’ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম’রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল……

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সংগ্রহেঃ- আব্দুল মান্নান

বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা! যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন? সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। আসুন একটু জেনে নিই-

পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন – “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’।

ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা।’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।

আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল!

ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হ’ত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভে’ঙ্গে প’ঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃ’ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম’রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট