1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

শ্রীমঙ্গলে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক।

বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৫ ইং সকাল ৯টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল জামায়াতের সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ এবং উপজেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ। বৈঠকে প্রায় ২০০ জন নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রব বলেন, “একটি কল্যাণমুখী ও ন্যায়ের রাষ্ট্র গঠনে জামায়াত সর্বদা সচেতন ও প্রস্তুত। জনগণ যদি আমাদের সেবার সুযোগ দেয়, তাহলে আমরা তা সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পালন করবো ইনশাআল্লাহ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট