1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

যশোর শিক্ষাবোর্ডের ৭ কোটি টাকার চেক জালিয়াতি মামলার আসামি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোর শিক্ষাবোর্ডের ৭ কোটি টাকার চেক জালিয়াতি মামলার প্রধান আসামি সাবেক সহকারী হিসাবরক্ষক আব্দুস সালামকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জালিয়াতি ঘটনার পর প্রায় চার বছর তিনি পলাতক ছিলেন।

২০২১ সালের অক্টোবরে শিক্ষাবোর্ডের অভ্যন্তরীণ অনুসন্ধানে ৯টি চেক ঘষামাজা করে আড়াই কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। পরে তদন্তের পরিধি বাড়ালে মোট ৩৮টি চেকের মাধ্যমে প্রায় পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের তথ্য উঠে আসে। এ ঘটনায় দুদক তদন্ত শুরু করে এবং শিক্ষাবোর্ডের তৎকালীন চেয়ারম্যান, সচিব, সহকারী হিসাবরক্ষক আব্দুস সালাম ও ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদকের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন ২০২৪ সালের ১৬ অক্টোবর ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। আসামিরা হলেন— শিক্ষাবোর্ডের বরখাস্তকৃত সহকারী হিসাবরক্ষক আব্দুস সালাম, ঠিকাদার শরিফুল ইসলাম বাবু, আশরাফুল আলম, গাজী নূর ইসলাম, প্রত্যাশা প্রিন্টিং প্রেসের মালিক রুপালী খাতুন, সহিদুল ইসলাম, রকিব মোস্তফা, সহকারী মূল্যায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নিম্নমান সহকারী জুলফিকার আলী, চেক ডেসপাসকারী মিজানুর রহমান ও কবির হোসেন। তবে চার্জশিটে বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মোল্লা আমির হোসেন ও সচিবকে অব্যাহতি দেওয়া হয়।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আদালত চার্জশিট গ্রহণ করে এবং অভিযুক্ত ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার সব আসামি ২০২১ সাল থেকে পলাতক ছিলেন। অবশেষে দীর্ঘদিন পর নিজ বাড়িতে ফিরতেই পুলিশের হাতে ধরা পড়েন প্রধান আসামি আব্দুস সালাম।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, আব্দুস সালাম চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ফাঁড়ির পুলিশ বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট