1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

বেনাপোলে কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বৃত্তরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ২ টা ৩০ মিনিটে বেনাপেল পৌরসভার ছোট আঁচড়া গ্রামে তার নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।তিনি পেশায় একজন কসাই।

নিহতের স্ত্রী জানান, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক বাড়ির প্রাচির এর বাইরে থেকে ডাকাডাকি করলে উঠে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

প্রতিবেশী ইউনুস আলী বলেন, মিজানুর রহমান এক জন গরু ব্যবসায়ী সে গরু কেনাবেচা করেন এবং সাপ্তাহিক গরু জবাই এর কাজ করেন, প্রতিদিনের ন্যায় যেহেতু আজ শুক্রবার ওর মহাজন ফোন দেন রাত আনুমানিক দুইটার দিকে, ফোন দেয়ার পর তার সাথে কথা হয়, তার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, পরে ওর মাহজন তাকে আনার জন্য একটি ভ্যান পাঠিয়ে ছিলেন ওই ভ্যান চালক তার গেটে এসে ডাকাডাকি করেন, এক পর্যায়ে ডাকাডাকি করার পর যখন না ওঠে তখন ওর বড় ভাই জুলু ডাক শুনে উঠেন,পরে ভিতর থেকে একটি কান্নার আওয়াজ আসে যে মিজানুর আর নেই, পরে ভ্যান চালক ও তার বড় ভাই সহ বাড়ির ভিতরে ঢুকে দেখে যে মিজানুর জবাই করা অবস্থায় মাটিতে পড়ে আছে। আমাদের জানামতে মিজানুর একজন ভালো ছেলে, গ্রামে কারো সাথে কোন ঝামেলা নেই, এখন কিভাবে কি হলো,এটা একটা রহস্যময় হত্যাকাণ্ড বলে ধারণা। প্রশাসনের কাছে আমাদের দাবি এই হত্যাকান্ডের রহস্য খুঁজে হত্যা কারীদের বিচারের দাবি জানাচ্ছি।

বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ বলেন,রাত ৪টার সময় আমি থানা ডিউটি অফিসারের কাছ থেকে জানতে পারি, ছোট আঁচড়ায় একটা লাশ পাওয়া গেছে, পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কাহারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট