1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

কুলাউড়ার শরীফপুরে মতবিনিময় ও কুশল বিনিময়ে ব্যস্ত জামায়াতের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন এবং মনোহরপুর জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

বুধবার ২৮ আগস্ট ২০২৫ ইং, বিকাল ৩টায় শরীফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আইউব আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, “আমরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই। আগামী দিনের নেতৃত্ব তরুণদেরই। তারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আজ তারাই আমাদের কথা বলার সুযোগ দিয়েছে।”
পরে তিনি শরীফপুর ইউনিয়নের মনোহরপুর জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের সাথে সরাসরি কথা বলেন ও দোয়া চান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দিন, উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট