1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

একসময় তারেক রহমানের ফাঁসি চাওয়া ছাত্রলীগ নেতা, এখন ছাত্রদলের আইন ফোরামের আহবায়ক 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এক রাজনৈতিক ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। তারেক রহমানের ফাঁসি চেয়ে মানববন্ধন করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

৫ই আগস্টের আগে মো. ইমরান মিয়া নামে এই নেতা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। কিন্তু এখন তাকেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. গিয়াস উদ্দিন নামের একজন বলেন, “যে ছেলেটা একদিন ছাত্রলীগের কর্মী হয়ে তারেক রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে, আজ সেই ছেলেটাই জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক। রাজনীতিতে এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে? এই কমিটি হলো সুযোগসন্ধানী রাজনীতির উৎকৃষ্ট উদাহরণ এবং দলীয় নেতৃত্বের দুর্বলতার বহিঃপ্রকাশ।”

নতুন কমিটির আহ্বায়ক মো. ইমরান মিয়ার সাথে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এই ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট