1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

বাবার সামনেই ভাইয়ের চোখ তুলে নেন ২ ভাই, অতঃপর,,,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বরিশালের মুলাদী উপজেলায় গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইতে গিয়ে দুই ভাইয়ের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন রিপন ব্যাপারী (৩৬) নামের এক যুবক। বাবার সামনেই তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুলাদী থানার এসআই মাসুদ। ঘটনাটি ঘটে গত শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে। তবে বিষয়টি এলাকায় জানাজানি হয় পরদিন শনিবার রাতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর। বর্তমানে গুরুতর আহত রিপন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তরা হলেন— ভুক্তভোগীর মেজ ভাই রোকন ব্যাপারী ও ছোট ভাই স্বপন ব্যাপারী। ঘটনার পর তারা পলাতক। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। রিপন দাবি করে আসছিলেন যে, তিনি প্রায় ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণ মেজ ভাই রোকনের কাছে গচ্ছিত রেখেছিলেন। টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বিরোধ শুরু হয় এবং এ নিয়ে এলাকায় একাধিক সালিস বৈঠক হলেও সমাধান হয়নি।

শুক্রবার রাতে বাবার উপস্থিতিতে ফের ঝগড়া বাঁধে। এ সময় বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং চোখ উৎপাটনের নির্দেশ দেন। বাবার নির্দেশে রোকন ও স্বপন মিলে রিপনের দুই চোখ তুলে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।

রিপনের ছেলে আব্দুর রহমান বলেন, আমার বাবার গচ্ছিত টাকা আর স্বর্ণ আত্মসাৎ করার জন্যই চাচারা বাবাকে অন্ধ করে দিয়েছে। আগেও তারা বাবাকে মারধর করেছে, এবার চোখই তুলে নিল।

বড় ভাই খোকন ব্যাপারী জানান, বাবার সামনেই এই ঘটনা ঘটেছে। বাবা নির্দেশ না দিলে রোকন আর স্বপন এতটা করতে পারত না। থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিপনের বিরুদ্ধেও ঢাকায় রমনা থানায় চুরি-ছিনতাইয়ের ৮টি মামলা এবং মুলাদী থানায় হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

এ বিষয়ে মুলাদী থানার এসআই মাসুদ বলেন, ঘটনাটির পর অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট