1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

গাইবান্ধায় দুই ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া, খাটের নিচ ও ওয়্যারড্রব থেকে দুই বন্ধু ধরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে দুই বন্ধু। পরে তাদের ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবক ও দুই গৃহবধূকে আটক করে আদালতে প্রেরণ করে। সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এমনই ঘটনা ঘটে। আটকৃতরা হলেন, একই ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪) ও প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুল ইসলাম ও তার ভাই শহিদুল ইসলাম প্রবাসে থাকেন। এ সুযোগে তাদের স্ত্রী বাড়িতে থাকার বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে। এ সময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই দুই যুবকের। ঘটনার রাতে তারা ওই দুই যুবককে ঘরে ঢুকিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন। সন্দেহ হলে স্থানীয়রা ওই বাড়িতে তল্লাশি চালান। পরে রুমের খাটের নিচ থেকে মারুফ এবং ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীরকে বের করা হয়।

পাশের বাড়ির একজন বলেন, ‌রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাড়ির পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম। এসময় উঠানে ঘোরাঘুরি করছিলেন প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী। ১১টার দিকে দু’জন ছেলে এলে তাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেট ও দরজা আটকে দেন তারা। সন্দেহ হলে গ্রামের কয়েকজন মিলে বাড়িতে ঢোকার পর দরজা খুলে দিলে খোঁজাখুঁজি করতে থাকি। এসময় ঘরের খাটের নিচ ও ওয়্যারড্রবের ভেতর থেকে লুকানো অবস্থায় দু,জনকে বের করা হয়। ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী চারজনকেই রশি দিয়ে বেঁধে রাখেন। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। রামজীবন ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কেউ আসেননি। পরে দুপুরের দিকে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট